১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২
আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য অফিসার দীপংকর বর এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২৬ জানুয়ারি) করোনা উপসর্গ থাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেন মন্ত্রী।
বর্তমানে তিনি সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। করোনা মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী।
প্রসঙ্গত, প্রথম দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D