নোটিশ ছাড়াই পরীক্ষা স্থগিত, ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২

নোটিশ ছাড়াই পরীক্ষা স্থগিত, ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

হঠাৎ করেই চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেন। শিক্ষার্থীরা জানান, পরীক্ষা স্থগিতের বিষয়ে আগে কিছুই জানানো হয়নি। কেন্দ্রে উপস্থিত হয়েই তারা জানতে পারেন পরীক্ষা স্থগিত হয়েছে। আজই তাদের শেষ পরীক্ষা ছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, দ্বিতীয়বর্ষের পরীক্ষা ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হওয়া এই পরীক্ষা আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা এমনিতেই ভয়াবহ সেশনজটে আছি। আজ শেষ পরীক্ষা থাকলেও কেন্দ্রে এসে জানতে পারি পরীক্ষা স্থগিত। আমাদের সঙ্গে এমন প্রহসন কেন? আজকের পরীক্ষা নিলে কী হতো?

উল্লেখ্য, ইডেন কলেজে সাত কলেজের ডিগ্রির এসব শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট