শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবিপ্রবির শিক্ষকদের বৈঠক আজ

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবিপ্রবির শিক্ষকদের বৈঠক আজ

উপাচার্যের পদত্যাগ ইস্যুতে শিক্ষামন্ত্রী ড. দীপু মনির সঙ্গে আলোচনা করতে ঢাকায় এসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৫ সদস্যবিশিষ্ট শিক্ষকদের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে কথা বলতে ইতোমধ্যে ৫ সদস্যের একটি দল ঢাকায় পৌঁছেছেন। তারা শনিবার (২২ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।

শিক্ষকদের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডীন ড. মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. আরিফুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল।

এর আগে শুক্রবার বিকেলে শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনালাপ করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। ওই আলাপে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠকের সিদ্ধান্ত হয়।

কিন্তু সন্ধ্যায় শিক্ষার্থীরা অনশনকারিদের ফেলে ঢাকায় না গিয়ে বরং অনলাইনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন। এর ফলে শিক্ষার্থীদের ছাড়াই শিক্ষকদের প্রতিনিধি দল ঢাকায় ঢাকায় আসেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট