আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬

Manual4 Ad Code

দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Manual6 Ad Code

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের মাঠে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে পৌঁছান তিনি।  এর আগে সকাল ১০টা ৪২ মিনিটে গুলশানের বাসা থেকে খালেদা জিয়া আদালতের পথে রওনা হন বলে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান।

Manual8 Ad Code

বিচারক আবু আহমেদ জমাদারের এ আদালতেই জিয়া দাতব্য এবং জিয়া এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাত মামলার শুনানি চলছে।

আদালতে উপিস্থত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস ও যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন আলাল।

Manual8 Ad Code

খালেদা জিয়ার পক্ষে আইনজীবীদের মধ্যে রয়েছেন রেজাক খান, সানাউল্লাহ মিয়া, মো. বোরহানউদ্দিন, রেজাউল করিম সরকার, মহসিন মিয়া, নুরুজ্জামান তপন, সিমকি ইমাম খান ও আজিজুল ইসলাম খান বাচ্চু।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code