রাজধানীর খিলক্ষেতে ডিভাইডার ভেঙে বেপরোয়া বাস উঠে গেল মাইক্রোর ওপর

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১

রাজধানীর খিলক্ষেতে ডিভাইডার ভেঙে বেপরোয়া বাস উঠে গেল মাইক্রোর ওপর

রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে রোড ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোর ওপর উঠে পড়েছে এনা পরিবহনের একটি বাস। এতে মাইক্রোবাসটির চালক আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের ওই বাসটি উত্তরার দিক থেকে আসা মাইক্রোবাসের ওপরে উঠে যায়।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ওসি সাব্বির আহমেদ জানান, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাস ও মাইক্রোবাস সড়ক থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

এনা পরিবহন ও মাইক্রোবাসটি সরিয়ে নিতে যে ক্রেন আনা হয়েছিল তাতে সরানো যায়নি। পরে অন্য আরেকটি ক্রেন এনে বাস ও মাইক্রোবাস সরানোর চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর থেকেই বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট