১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১
সিলেটে মেসেজ না পেলেও দেওয়া যাবে টিকার দ্বিতীয় ডোজ- এমনটাই জানিয়েছে সিটি করপোরেশন। তবে এর জন্য ৭ দিন সময় বেঁধে দিয়েছে সিসিক কর্তৃপক্ষ।
সোমবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সিলেট সিটি করপোরেশন (সিসিক) জানায়, সিসিকের আওতায় যে সকল টিকাগ্রহীতা মডার্না, কোভিশিল্ড (অক্সফোর্ড, অ্যাস্ট্রেজেনেকা) ও সিনোফার্মা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি, তারা আগামী ৭ কার্যদিবসের মধ্যে নগরভবনের নীচতলায় যোগাযোগ করে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।
বর্তমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, মডার্ন ও সিনো ফার্মা টিকার ২য় ডোজ পর্যাপ্ত পরিমানে স্বাস্থ্য বিভাগের নিকট চাহিদানুযায়ী পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই যারা রেজিস্ট্রেশন করে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন কিন্তু দ্বিতীয় ডোজের জন্য মোবাইল ফোনে এসএমএস পাননি তারাও একই সময়ে টিকা নিতে পারবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D