১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬১ জনে।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনে।
সোমবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D