বিশ্বে ৫৪ লাখ ১৬ হাজার প্রাণ নিল করোনা

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

বিশ্বে ৫৪ লাখ ১৬ হাজার প্রাণ নিল করোনা

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। এমনকি আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল দুই দিন যাবত বিশ্বজুড়ে কোভিড সংক্রমিত ও প্রাণহানির নিম্নহার দেখা যাচ্ছে। গেল শনিবারের তুলনায় রবিবার বিশ্বে করোনা আক্রান্তের হার কমেছে এক লাখ ৬২৬ জন এবং মৃত্যু হ্রাস পেয়েছে ৯২২ জন।

মহামারি শুরুর পর থেকে রোগটিতে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসেব প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস সোমবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টায় জানাচ্ছে, রবিবার বিশ্বজুড়ে কোভিড সংক্রমিত হয়েছেন তিন লাখ ৮১ হাজার ২১৫ জন। আর এ রোগে মৃত্যুবরণ করেছেন দুই হাজার ৯৮৫ জন।

আগের দিন শনিবার বিশ্বে মহামারি করোনায় শনাক্ত নতুন রোগীর সংখ্যা ছিল চার লাখ ৮১ হাজার ৮৪১ জন। আর মৃত্যু হয়েছিল তিন হাজার ৯০৭ জনের।

রবিবার প্রাণঘাতী ভাইরাসটির থাবায় বিশ্বে সর্বোচ্চ সংখ্যক রোগী আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে নির্ধারিত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৯৬ হাজার ৩৮৪ জন। পাশাপাশি এইদিন দেশটিতে মহামারি কোভিডে মৃত্যু হয়েছে ৫২ জনের।

একইদিন বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে রাশিয়া। দেশটিতে এই সময়ের মধ্যে ৯৬৮ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে দেশটিতে রোগটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৩ হাজার ৭২১ জন।

এছাড়া রবিবার বিশ্বের আরও যেসব দেশে করোনায় আক্রান্ত-প্রাণহানির উচ্চহার দেখা গেছে, সে দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ২৭ হাজার ৬৯৭ এবং মৃত্যু ৯৬), ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক (নতুন আক্রান্ত ২০ হাজার ১৩৮ এবং মৃত্যু ১৭৩), ইতালি (নতুন আক্রান্ত ২৪ হাজার ৮৮৩ এবং মৃত্যু ৮১)।

একই দিন বিশ্বে মহামারি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ১৭ হাজার ৪৬৭ জন। নির্ধারিত এই সংখ্যা অবশ্য আগের দিন শনিবারের চাইতে খানিকটা কম। ওইদিন করোনা থেকে সুস্থ হয়েছিলেন তিন লাখ ৫৫ হাজার ৮০৩ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে কোভিড আক্রান্ত হয়েছেন মোট ২৮ কোটি তিন লাখ ৩২ হাজার ৯৬৯ জন। আর রোগটির থাবায় মৃত্যু হয়েছে মোট ৫৪ লাখ ১৬ হাজার ৩৭০ জনের। এছাড়া এ পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটির তাণ্ডবে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২৫ কোটি তিন লাখ ৬০ হাজার ৬৮৭ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় কোভিড রোগী আছেন দুই কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৬৩৯ জন। যদিও এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন দুই কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ২০৩ জন। আর গুরুতর অসুস্থ অবস্থাতে আছেন ৮৮ হাজার ৪৩৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। কোভিডে প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল এশিয়ার পরাশক্তি খ্যাত রাষ্ট্র চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। সংকটময় এমন পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

যদিও তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে সংস্থাটি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট