করোনায় আরও ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১

করোনায় আরও ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬০ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জনে। এর আগের দিন শনিবার (২৫ ডিসেম্বর) ২৬৮ জনের শনাক্ত হয়েছিল করোনা। মারা যায় একজন।

রবিবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট