১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরপরই সরাসরি সচিবালয়ে অফিস করতে চলে গেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (২৬ ডিসেম্বর) চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সোজা সচিবালয়ে যান আওয়ামী লীগ এই সাধারণ সম্পাদক।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদদ ফয়েজ এরই মধ্যে গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্ত্রী মহোদয় ১২ দিন পর আজ সকাল ১০টার কিছুক্ষণ আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বের হন। সেখান থেকে সরাসরি সোয়া ১০টায় সচিবালয়ে এসে পৌঁছান।
মন্ত্রী সচিবালয়ে এসে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি লাঘবে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে বহুল প্রতীক্ষিত ‘ঢাকা নগর পরিবহন’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানান, বিএসএমএমইউ কেবিনে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ হাসপাতাল থেকে রিলিজ পান। এ সময় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ সেখানে উপস্থিত থেকে তাকে বিদায় জানিয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। এখন থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করবেন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। তার চিকিৎসায় বিএসএমএমইউ উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D