হবিগঞ্জের ঘটনায় সিলেট মহানগর বিএনপি’র বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১

হবিগঞ্জের ঘটনায় সিলেট মহানগর বিএনপি’র বিক্ষোভ মিছিল


হবিগঞ্জে বিএনপি’র মিছিলে হামলা ও শতাধিক নেতা-কর্মীকে আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট মহানগর বি.এন.পি-র উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ৩টায় মিছিলটি নগরীর রিকাবিবাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজার কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী। সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী‘র পরিচালনায় এতে বক্তব্য  রাখেন-

মহানগর বি.এন.পি’র যুগ্ম-আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী,  যুগ্ম-আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বি.এন.পি’র সদস্যবৃন্দের মধ্যে মাহব্বু কাদির শাহী,  আকতার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, শামীম মজুমদার, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব ।

সমাবেশে বক্তারা বলেন, হত্যা, নির্যাতন দমন-পীড়ন করে জনগণের দাবি ও আন্দোলন দমন করা যাবে না। সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন করছে বলে তারা অভিযোগ করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট