ভারতে আদালতে বিস্ফোরণ, নিহত ২

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১

ভারতে আদালতে বিস্ফোরণ, নিহত ২

ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানায় এক জেলা আদালতের অভ্যন্তরে বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

এছাড়া বিস্ফোরণে আরো চারজন আহত হয়েছেন।

জানা যায়, আদালত ভবনের তিন তলায় এক টয়লেটে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে ভবনের বিভিন্ন কক্ষের কাঁচ ভেঙ্গে যায় এবং টয়লেটের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের সময় আদালতের কার্যক্রম চলছিলো বলে জানা যায়।

লুধিয়ানা শহরের কেন্দ্রে জেলা কমিশনারের দফতরের পাশে অবস্থিত এই আদালত ভবন পুলিশ ঘেরাও করে রেখেছে।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং বিস্ফোরণের ঘটনায় প্রাদেশিক রাজধানী চণ্ডিপুর থেকে লুধিয়ানায় যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, দেশবিরোধী কিছু শক্তি প্রাদেশিক নির্বাচনকে বাধা দিতেই এই সন্ত্রাস চালিয়েছে।

তিনি বলেন, এই ঘটনার সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।


সূত্র : এনডিটিভি


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট