১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১
আগামী পহেলা জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে না বই উৎসব। করোনা স্বাস্থ্যবিধির কারণে এই উৎসব হচ্ছে না। তবে বেশিরভাগ স্কুলে ৯৫ শতাংশ বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর মাতুয়াইলের পাঠ্যপুস্তক ছাপাখানায় কাজের অগ্রগতি পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বই উৎসব না হলেও দেশের ৩১ ডিসেম্বরের ভিতর ৯৫ শতাংশ স্কুলে বই পৌঁছে যাবে। বাকি ৫ ভাগ স্কুলে জানুয়ারির প্রথম সপ্তাহের ভিতর বই পৌঁছাবে। এছাড়া এ বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে, তবে ভর্তি প্রক্রিয়া শেষ হবে জানুয়ারির শেষ নাগাদ। তাই ফেব্রুয়ারি থেকে নতুন কারিকুলাম শুরু করার আগে আমরা ১০০টি স্কুলে নতুন কারিকুলামের গবেষণা চালাবো ভেবেছিলাম। তবে সেটি কমিয়ে ৬০টি স্কুল করা হয়েছে। ওই স্কুলগুলোতে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই দেয়া হবে। বাকিদের জানুয়ারি মাসেই ধাপে ধাপে বই দেয়া হবে।
তিনি আরও বলেন, যারা পাঠ্যপুস্তক ছাপানোর কাজে অনিয়ম করেছে তাদের কালো তালিকাভুক্ত হবে। তাদের আর কখনো কাজ দেয়া হবে না।
করোনা পরিস্থিতির সার্বিক বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বজুড়ে ওমিক্রন ছড়াচ্ছে, তবে সার্বিক বিষয় সরকার পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত পরিস্থিতি ভাল আছে। তবে মার্চে গিয়েও যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D