সুনামগঞ্জে মুরাদ’সহ দু’জনের নামে মামলার আবেদন খারিজ

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১

সুনামগঞ্জে মুরাদ’সহ দু’জনের নামে মামলার আবেদন খারিজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ডা. মুরাদ হাসানসহ দু’জনের বিরুদ্ধে দেওয়া মামলার আবদেন খারিজ করেছেন সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আদালত এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ।

এর আগে রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিমের আদালতে মামলাটি নেওয়ার আবেদন করেন।

মামলার আবেদনে আরও অভিযুক্ত ছিলেন ভার্চুয়াল টকশোর সঞ্চালক মহিউদ্দিন হেলাল নাহিদ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট