২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
রিট প্রসঙ্গে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আমি নিজের দায়িত্ব থেকে একজন অসুস্থ মানুষের মানবাধিকার রক্ষার জন্য এ রিট দায়ের করেছি। কারও প্ররোচনায় বা কারও স্বার্থে এ রিট দায়ের করিনি।
এদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা খালেদা জিয়াকে বারবার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন ও আহ্বান জানানো হচ্ছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সাড়া মেলেনি।
বিএনপি ও খালেদা জিয়ার চিকিৎসকরা বলছেন, বেগম জিয়ার শরীরের বিভিন্ন প্যারামিটার নিচের দিকে নেমে যাচ্ছে। হিমোগ্লোবিনের মাত্রাও কমে যাচ্ছে। রক্ত কিংবা ওষুধ দিয়ে তার মাত্রা বাড়ানো হচ্ছে। অতিরিক্ত রক্তও আর দেওয়া যাচ্ছে না। ফলে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ বেড়ে যাচ্ছে। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D