দক্ষিণ সুরমার তেতলি ও মোল্লারগাঁওসহ ২৩ ইউপিতে ভোটগ্রহণ ইভিএমে

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১

দক্ষিণ সুরমার তেতলি ও মোল্লারগাঁওসহ ২৩ ইউপিতে ভোটগ্রহণ ইভিএমে

প্রায় ২১ বছর পর সিলেটের তেতলি ও মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচন কমিশন ঘোষিত ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদের সাথে আগামী ৩১ জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমার ওই দুটি ইউনিয়নেও নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তফসিল ঘোষণার পর পরই বিভিন্ন ইউনিয়নে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছে ৩ জানুয়ারি। আর বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি।

ইসি সচিব জানান, ষষ্ঠ ধাপে দেশের ২১৯টি ইউপিতে আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, এ ধাপে সিলেট ও হবিগঞ্জের কয়েকটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেগুলো হচ্ছে- সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন। ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন।

দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলী ও কামালবাজার ইউনিয়ন।

গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন। কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন।

অপরদিকে, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন। শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট