প্রকৌশলী আশফাক আহমদের শয্যাপাশে জিয়া পরিষদ নেতৃবৃন্দ

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১

প্রকৌশলী আশফাক আহমদের শয্যাপাশে জিয়া পরিষদ নেতৃবৃন্দ

জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ নগরীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।


অসুস্থ বিএনপি নেতাকে দেখতে যান সিলেট জেলা ও মহানগর জিয়া পরিষদের নেতৃবৃন্দ।


রোববার সন্ধ্যা সাড়ে ৮ টায় জিয়া পরিষদ সিলেট মহানগরের সভাপতি ড. মোজাম্মেল হক, সিনিয়র সহ সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, মহানগর প্রচার সম্পাদক সাহেদ আহমদ প্রমুখ হাসপাতালে দেখতে যান। তারা চিকিৎসার খোঁজ খবর নেন এবং মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে তাঁকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য সকলের কাছে দোয়া চান।


উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে প্রকৌশলী আশফাক আহমদ অসুস্থ। বছর খানেক আগে ভারতের চেন্নাই চিকিৎসা নিয়ে কিছুদিন ভাল থাকলেও গত এক মাস থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্থানীয় হাসপাতালে ভর্তি হন, গত দুইদিন থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। আশু রোগমুক্তির জন্য তার পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট