করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ১ শতাংশের নিচে

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১

করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ১ শতাংশের নিচে

Manual8 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১২২ জনের শরীরে।

Manual1 Ad Code

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৭ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জন।

Manual6 Ad Code

করোনাভাইরাস নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৯৭১টি। শনাক্তের হার ০.৮৭ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন।

Manual2 Ad Code

এর আগে শুক্রবার দেশে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়। আর এদিন করোনা শনাক্ত হয় ১৯১ জনের শরীরে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code