১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১
র্যাবের বর্তমান ও সাবেক ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে কি না- এটা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর।
ড. মোমেন জানান, র্যাবের সাবেক ও বর্তমান ৬ জন কর্মকর্তার ওপর নিষেধজ্ঞা দুঃখজনক। ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেও সারপ্রাইজ।
প্রসঙ্গত, বর্তমান পুলিশ প্রধান (আইজিপি) ও র্যাব-এর সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সংস্থাটির ছয় কর্মকর্তা ও র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D