কানাডায় ঠাঁই হলো না মুরাদের

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১

কানাডায় ঠাঁই হলো না মুরাদের

কানাডায় ঢুকতে পারেননি সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি তাকে সেদেশে প্রবেশ করতে দেয়নি।

এ তথ্য নিশ্চিত করেছে কানাডার বেশ কয়েকটি সূত্র।

জানা যায়, শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় ডা. মুরাদ টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাকে জানানো হয়, তার সেদেশে ঢোকা নিয়ে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছে। তারপর তাকে ফেরত পাঠানো হয়। পরে মধ্যপ্রাচ্যের একটি বিমানে তাকে তুলে দেওয়া হয়।

এ দিকে, কানাডায় বসবাসরত এক আওয়ামী লীগ নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, টরন্টো পিয়ারসন্স বিমানবন্দরে নামলেও সেখানে অবস্থান করেননি মুরাদ হাসান। তিনি টরন্টো থেকে মন্ট্রিয়লে তার আত্মীয়ের বাসায় গেছেন এবং সেখানেই অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে তিনি কূটনৈতিক পাসপোর্টে কানাডার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন।


সম্প্রতি নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট