২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বীরপ্রতিক আর নেই।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট মহানগরীর সুবিদ বাজার বনকলা পাড়ার নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া।
ব্যক্তিগত জীবনে ৫ সন্তানের জনক সিরাজুল ইসলাম বীরপ্রতিক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভোগছিলেন। এরমধ্যে তার ব্রেনস্ট্রোকও হয়।
বীর প্রতীক সিরাজুল ইসলাম বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া গ্রামে ১৯৪৮ সালের ১৯শে মার্চ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম আলফু মিয়া শিকদার ও মা মোছা. মরহুমা ছবরুন নেছা। সিরাজুল ইসলাম দেওকলস প্রাইমারি স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন। বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী উচ্চবিদ্যালয় থেকে ১৯৬৫ সালে এসএসসি, মৌলভীবাজার কলেজ থেকে ১৯৬৮ সালে এইচএসসি এবং সিলেট এমসি কলেজ থেকে ১৯৭৩ সালে বিএ ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে তিনি সিলেট ল’কলেজে ভর্তি হন।
সিরাজুল ইসলাম ১১ দফা ও ৬৯ এর গণ-আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৬৯-৭০ শিক্ষা বর্ষে এমসি কলেজ ছাত্রসংসদের ভিপি এবং সিলেট ছাত্র ইউনিয়নের অন্যতম সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনযজ্ঞে মেতে উঠলে বীরপুরুষ সিরাজুল ইসলাম বর্বর পাকি বাহিনীর বিরুদ্ধে জীবন-মরণ সংগ্রামে লিপ্ত হন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হয়। স্বাধীনতা সংগ্রামের পুরোভাগে থেকে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে। বিবাহিত জীবনে তিনি ২ পুত্র ও এক কন্যাসন্তানের জনক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D