ফরিংউরা হযরত আলী (রাঃ) মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন সাহায্যের আবেদন

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১

ফরিংউরা হযরত আলী (রাঃ) মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন সাহায্যের আবেদন

সাহেদ আহমদ : সিলেটের সদর উপজেলার এয়ারপোর্ট থানার অন্তর্গত সাহেব বাজারের ফরিংউরাস্থ পশ্চিমপাড়া হযরত আলী (রাঃ) জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। তিন তালা বিশিষ্ট মসজদিটির নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রায় ৫০ লক্ষ টাকা প্রয়োজন। মসজিদ নির্মাণ প্রসঙ্গে কমিটি সদস্য ও ঠিকাদার আব্দুল আজিজ ও সাহাব উদ্দিন মসজিদ নির্মাণ প্রসঙ্গে আমাদের প্রতিনিধিকে জানান, মসজিদের একতালার বেইজ, লিন্টার, পিলার গ্রামবাসী ও একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির ৫ লক্ষ টাকা অনুদানে এই পর্যন্ত কাজ হয়েছে।

মসজিদটি সাহেব বাজার হতে খাদিমনগর বাজার রোডে অবস্থিত হওয়ায় গ্রামবাসী সহ ধর্মপ্রাণ পথচারী মুসল্লিগণ জামাতের নামাজ আদায় করতে পারেন।
বর্তমানে মসজিদের একতলার ছাদ ঢালাই করতে প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন বলে জানান ঠিকাদার ও কমিটির সদস্য আব্দুল আজিজ।
মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লি মোঃ আহমদ আলী সহ নেতৃবৃন্দ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের নিকট একতালার ছাদ ঢালাই সহ মসজিদের কাজ সম্পন্ন করতে মুক্ত হস্তে দান করার উদ্ধাত্ত আহবান জানিয়েছেন।


প্রয়োজনে যোগাযোগ ও দানের অর্থ মোবাইল নম্বর বিকাশ ০১৭১৪-৪৩০১০৬ (আব্দুল আজিজ) ০১৭১২-৩২৬২০৫ (মোঃ সাহাব উদ্দিন) ০১৭১৮-৪৪১৯২০ (আদুল শহিদ) প্রেরণ করতে পারবেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট