১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২১
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বিষয়ে আপাতত দেশে লকডাউনের পরিকল্পনা নেই। সীমান্ত বন্ধ না হলেও ল্যাব পরীক্ষার ওপর জোর দিচ্ছে সরকার।
রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারে নবনির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) এ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্ত মন্ত্রণালয় এক সভায় ওমিক্রন সংক্রমণসহ করোনার উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী বিমানবন্দরের ল্যাবকে আরো বড় ও আধুনিকায়ন করা হয়েছে। বিদেশ থেকে আগতদের কোয়ারিন্টিন নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসতে চাইলে অন্তত ৪৮ ঘণ্টা আগের করোনার টেস্টের রিপোর্ট দেখাতে হবে। পূর্বের মতো হাসপাতালগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় মন্ত্রী ওমিক্রন রোধে ভ্যাকসিন নিতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বিমানবন্দরে স্ক্যানিং ব্যবস্থা জোরদার ও ল্যাবের আয়তন বাড়ানো হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতির জন্য জেলা শহরে চিঠি দেওয়া হয়েছে। জনবল সংকটে ৮ হাজার নতুন নার্স ও ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া সংকটকালীন এই মুহূর্তে বিদেশে অবস্থানকারীদের দেশে না আসার ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে।
এ ছাড়া বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা চলছে বলেও জানান মন্ত্রী। এর পাশাপাশি ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির সব টিকা আগামী ৩ মাসের মধ্যে দেশে আসার কথা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মাদ খুরশিদ আলম, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D