সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হলেন এড. মোমিন

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২১

সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হলেন এড. মোমিন

সিলেট জেলা যুবদেলর ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।


রোববার (৫ ডিসেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশক্রমে এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক পত্রে এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে এই দায়িত্ব দেওয়া হয়।

পত্রে আরো বলা হয়েছে, সিলেট জেলা আহ্বায়কের অনুপস্থিত থাকার কারণে আপনাকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব অর্পন করা হয়েছে। এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।



এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট