২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খাঁ বলেন, ‘আওয়ামী লীগে অনেক ‘কাউয়া’ ঢুকে গেছে। তাদের চিহ্নিত করে তাদের রক্ত পরীক্ষা করার পর দলে নিতে হবে।
শনিবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পাকিস্তানের হানাদার মুক্ত দিবস উপলক্ষে একটি র্যালী শেষে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেভাবে পাকিস্তানী হানাদার বাহিনীকে এদেশ থেকে বিতাড়িত করেছেন, একইভাবে আবারো এই দেশ থেকে আওয়ামী লীগ বিরোধীদের দেশের উন্নয়নের স্বার্থে প্রতিহত করতে হবে। তাদেরকে কোনো ছাড় দেয়া যাবে না।
এর আগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪ ডিসেম্ভর পাকিস্তানী হানাদার মুক্ত দিবসে রাজাকারদের প্রতীকী মঞ্চে ফাঁসি দিয়ে উপজেলায় মুক্তিযোদ্ধারা একটি র্যালী বের করেন।
মুক্তিযোদ্ধা সন্তান এম কে ওয়াহিদ খসরুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবীদ আব্দুস ছোবাহান আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী মর্তুজা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রৌজ আলী, আব্দুস শাহীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু মিয়া, যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশ, মুক্তিযোদ্ধা সন্তান বিল্লাল হোসাইন, সামায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সদস্য ও যুবলীগ নেতা আবুল কাশেম, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি সোহেল আহমেদ বিপ্লব বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাসার প্রমুখ।
এ সময় সকল মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও বক্তাগণ জীবিত রাজাকারদের কঠোর শাস্তি ও তাদের সন্তানদের দলীয় ও সরকারি সকল অনুষ্ঠান থেকে বয়কট করার দাবি জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরপরও সরকার ও স্বাধীনতা বিরোধীদের উত্তরসুরিরা বিরোধিতা করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D