২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১
করোনা ভাইরাসের টিকা দেওয়ার পর আশুলিয়ার সিআইপিএল গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। টিকা নিয়ে অসুস্থ হয়ে আরও ৯ জন পোশাক শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন।
রবিবার (২৮ নভেম্বর) আশুলিয়া ইউনিয়নের খেঁজুর বাগান এলাকায় ভারতীয় মালিকানাধীন সিআইপিএল গার্মেন্টসে এ ঘটনা ঘটে। বিষয়টি কারখানা কর্তৃপক্ষ গোপন রাখলেও বৃহস্পতিবার দুপুরে তা জনসম্মুখে চলে আসে।
শ্রমিকরা জানান, সিআইপিএল গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় কয়েক হাজার নারী ও পুরুষ শ্রমিক কাজ করেন। গত ২৮ নভেম্বর কারখানার ভিতরে শ্রমিকদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়। এতে দশজন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে একজন নারী শ্রমিক মারা যান। অসুস্থ ৯ জনকে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল এবং উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করা হয়।
কারখানার এডমিন কর্মকর্তা তাসলিম বলেন, মারা যাওয়া ওই নারী শ্রমিক টিকা দেওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন। সে কারণেই তাই তার মৃত্যু হয়েছে। টিকা দেওয়ার পর ওই শ্রমিকের মৃত্যু হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ের পর কথা বলবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D