১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১
সড়ক দুর্ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আজও রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টার পর রাজধানীর রামপুরা ব্রিজ, শান্তিনগর মোড় ও মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
জানা গেছে, শান্তিনগর মোড়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, খিলগাঁও আইডিয়াল কলেজসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে আন্দোলন করছে। তবে তারা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করেনি। পাশে পুলিশও আছে।
‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে তারা নিরাপদ সড়ক আন্দোলনের দাবি জানাচ্ছে। আশপাশের যানবাহনের চলাচল অনেকটা স্বাভাবিক। ছাত্রীদের অবস্থানে প্রথমে অর্ধশতাধিক থাকলেও পরে ক্রমেই সংখ্যা বাড়তে থাকে। পৌনে ২টার দিকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শান্তিনগর মোড় থেকে কাকরাইলের ক্যাম্পাসের দিকে চলে যায়।
এদিকে, দুপুর ১টায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ উচ্চ বিদ্যালয়, মতিঝিল সেন্ট্রালের শিক্ষার্থীরা শাপলা চত্বরে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে সেখানে তারা বিক্ষোভ দেখায় এবং নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এর আগে সকাল ১১টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেয়। অবস্থান নেওয়ায় নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত একপাশের রাস্তা যানজটে স্থবির হয়ে রয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেওয়ায় মৌচাক, মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত গাড়ি চলাচল করতে পারছে না। শিক্ষার্থীরা কিছু কিছু গাড়ি ছেড়ে দিলেও সেটা সীমিত ও জরুরি সেবার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D