১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১
রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি কিশোর গ্যাং গ্রুপের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। এই কিশোর গ্যাং গ্রুপটির নাম ‘ভাইব্বা ল কিং’। দীর্ঘদিন ধরে তারা মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা সংলগ্ন এলাকায় ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে আসছিল।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বেল ১২টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চক্রটিকে গ্রেফতার করা হয়। গত দুই বছর ধরে তারা মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চন্দ্রিমা উদ্যান, নবীনগর, চাঁদ উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে আসছিল। গ্রুপের আরও সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে গ্রুপের নেতা শরীফ ওরফে মোহন (১৮)। অন্যরা হলো- রুমন (১৮), উদয় (১৯), নয়ন (১৮), শাকিল (১৯) ও জাহিদ (১৮)। এছাড়াও তিনজন অপ্রাপ্ত বয়স্ক কিশোরকেও গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, এই গ্রুপের সদস্যরা আগে ‘লেবেল হাই গ্যাং’ গ্রুপের সদস্য ছিল। ২০১৬-১৭ সালের দিকে তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল হয়। এরপর সেখান থেকে বেরিয়ে শরীফের নেতৃত্বে তৈরি হয় ‘ভাইব্বা ল কিং’ গ্রুপ।
মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকাটিকে ছিনতাইকারীদের হটস্পট ঘোষণা করেছে ডিএমপি। অপরাধ দমনে এখানে পুলিশের পাশাপাশি র্যাবও কাজ করছে।
খন্দকার আল মঈন বলেন, ছিনতাইয়ের শিকার মানুষ অভিযোগ করতে চায় না। এজন্য আসামিদের গ্রেফতার করতে কিছুটা সমস্যা হয়। তবে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা ওইসব এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করেছি। তারা ওইসব এলাকায় প্রায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা আক্রমণ করে ভীতির পরিবেশ সৃষ্টি করে। এসব ফুটেজ আমরা সংগ্রহ করেছি।
গ্রেফতার কিশোরদের বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ না থাকলেও ওই এলাকায় বসবাসকারী মানুষের অনেক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D