১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২১
বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা বিএনপির রয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার জন্য যেকোনো দায়িত্ব নিতে আমরা রাজি আছি। আমাদের সেই ক্ষমতা আছে। আমরা এর আগে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আমরাই পারবো খালেদা জিয়াকে মুক্ত করতে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আগামী দিনের যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবো। আমরা এই আওয়ামী সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রীকে মুক্ত করবো। তিনি মুক্তি পেলেই দেশের গণতন্ত্র মুক্তি পাবে। মানুষ তার ভোট দিতে পারবে।
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপি নেতা ইশরাক হোসেন, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, দক্ষিণ বিএনপির সদস্য, সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষক দলের আহ্বায়ক হাসান জাফির তুহিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D