সাহস থাকলে নিরপেক্ষ নির্বাচন দিন : ফখরুল

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৬

Manual3 Ad Code

জনগণের প্রতি আস্থা এবং সাহস থাকলে নিরেপক্ষ সরকার ও সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দিন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এতো ভীত হবেন না সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হয় তা মেনে নেবো।

Manual8 Ad Code

শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে  এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

Manual7 Ad Code

ব্যারিস্টার ফর চেইঞ্জ নামক একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বের করতে সংলাপের উদ্যোগ নিন। দাম্ভিকতা পরিহার করুন। দেশ বিভক্ত করার চক্রান্ত থেকে বের হয়ে এসে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, বীর উত্তম জিয়াউর রহমানের সমাধি সরানোর ষড়যন্ত্র করছেন। করতেই পারেন। আপনাদের হাতে বন্দুক, অস্ত্র আছে, কিন্তু এসব দিয়ে কিছু টিকিয়ে রাখা যাবে না।

Manual4 Ad Code

জিয়াউর রহমানের পদক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে অশ্লীল, অশ্রাব্য কথা বলে কোনো লাভ হবে না। দিজ ইজ জিয়াউর রহমান। জনগণ তাকে ধারণ করে।

তিনি আরো বলেন, মাঝে মধ্যে মনে হয়, কে সরকার? কোথায় সরকার ?

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code