২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২১
সিলেটের কানাইঘাট উপজেলার দোনা সীমান্তে পড়ে আছে দুই বাংলাদেশির লাশ। তবে বিএসএফ না খাসিয়ার গুলিতে নিহত হয়েছে তা বলতে পারছেনা কেউ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লাশ দুটি লাশ নোম্যান্স ল্যান্ড ১৩৩১ মেইন পিলারের পাশে পড়ে আছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে লাশ দুটি হস্তান্তরের ব্যাপারে দুই দেশের উর্ধ্বতন পর্যায়ে আলোচনা চলছে। নিহতরা হলেন সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর আলী (২৫)ও একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ হোসেন (২২)।
লক্ষ্মিপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম জানান, নিহত আরিফ ও আসকর তার ওয়ার্ডেরই বাসিন্দা। গত মঙ্গলবার বিকেলের দিকে তারা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যায়। এরপর তারা আর বাড়িতে ফিরেনি। সীমান্ত এলাকার অনেকে ধারণা করছেন- আসকর ও আরিফ মঙ্গলবার রাতে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে মেঘালয় রাজ্যের উকিয়াং এলাকায় অনুপ্রবেশ করতে পারে। বুধবার দুপুরের পর আরিফ ও আসকরের লাশ পড়ে থাকার বিষয়টি জানতে পারেন এলাকাবাসী।
সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনাটি বিজিবির উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছেন। বিএসএফ এর গুলিতে তারা মারা গেছেন কি না তা এখনো তিনি বলতে পারবেন না। সীমান্ত আইন মেনে বিজিবি নিহতদের লাশ উদ্ধারের আলোচনা চলছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, তিনি ২ যুবকের লাশ সীমান্ত এলাকায় পড়ে থাকার সংবাদ পেয়ে বিজিবির কর্মকর্তাদের জানিয়েছেন। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D