২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২১
পচা ও বাসি খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেষ্টুরেন্টের ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাব। ওই মামলায় সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শোয়েবকেও আসামী করা হয়েছে। তিনি ওই রেষ্টুরেন্টের পরিচালক।
কতোয়ালী থানার ওসি মো: আলী মাহমুদ জানান, র্যাব-৯ এর কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৩ জন আসামী করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ভোজনবাড়ী রেস্টুরেন্টের পরিচালক এটিএম শোয়েব, ম্যানেজার ও বিশ্বনাথের অলংকারী গ্রামে মৃত সোনাফর আলীর পুত্র মো: তোরাব আলী (৪৪), রেস্টুরেন্টের সুপারভাইজার ও নগরীর লালাবাজারের মৃত গিরিন্দ্র চন্দ্র পালের পুত্র শুভ্র চন্দ্র পাল (২৯), সৈয়দ মহদ্দিছ আলী (৩৭), ঝুনু চৌধুরী (৫৫), লুৎফুর রহমান চৌধুরী (৫৫), লিলু মিয়া (৬০), কবির আহমদ (৪৫), সুজেল আহমদ (৩৮), শিপন দেব (৪৫), নিলেন্দু দেব, ইফতেখারুল আলম রুম্মান (৩০) ও শাহ্ কয়েছ চৌধুরী (৬০)। এদের মধ্যে তিন আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে আগত র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে সিলেটের ৩টি রেষ্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে তাদের ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা ভোজনবাড়ি রেষ্টুরেন্ট সিলগালা করে দেয়া হয়। পানসি ও পাঁচভাই রেষ্টুরেন্টকে করা হয় বড় অঙ্কের জরিমানা। বিকেলে রেস্টুরেন্ট সিলগালা করে দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হোটেল শ্রমিক মালিকরা। তখন সিলেটে হোটেল ধর্মঘটের ডাক দিলেও পরে প্রত্যাহার করে নেয়া হয়। অন্যদিকে হোটেল মালিক শ্রমিকরা আন্দোলন করলেও র্যাব আইনি পদক্ষেপ অব্যাহত রেখেছে। বুধবার ১৩ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে। তবে ভোজনবাড়ি রেষ্টুরেন্টও এখনো সিলগালা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D