২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২১
আগামী ৭’ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি বের হবে।
র্যালিকে সফল করার লক্ষ্যে অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে নগরীর ভাতালিয়াস্থ কার্য্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি’র সভাপতিত্বে মঙ্গলবার (২ নভেম্বর) এক সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেন, গুম খুন হত্যা গ্রেফতারের নিপীড়ন নির্যাতন লুটপাটের পাশাপাশি দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে জনগণ আজ চরম বিপদগ্রস্ত। এমনি দমবন্ধ অবস্থা থেকে জনগণকে মুক্তি পেতে হলে ৭’ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমান অপশক্তির হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও কৃষকদলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম-আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক রোকসানা বেগম শাহনাজ, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সদস্য সৈয়দ তৌফিকুল হাদী, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, আবুল কালাম, মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর যুবদল সদস্য সচিব নেওয়াজ বক্ত তারেক, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান, মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর শ্রমিকদল সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, যুগ্ম-সম্পাদক ইমরান খান, মহানগর কৃষকদল যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান, মোঃ আলি লাহিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D