জামেয়া কোরআনিয়া সিলাম মাদরাসার এতিমখানার টাইলস কাজের উদ্বোধন

প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

জামেয়া কোরআনিয়া সিলাম মাদরাসার এতিমখানার টাইলস কাজের উদ্বোধন

সাহেদ আহমদ : জামেয়া কোরআনিয়া সিলাম মাদরাসার এতিমখানার রান্নাঘরের টাইলসের কাজের উদ্বোধন করা হয়েছে। সিলাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র অর্থায়নে সোমবার (১ নভেম্বর) এ টাইলেসর কাজের উদ্বোধন করেন ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আলহাজ্ব ইব্রাহিম আলী খন্দকার দলা।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আতাউর রহমান , সহকারী শিক্ষক হাফিজ কামরুল ইসলাম, শিক্ষক মাওলানা ইমদাদুল ইসলাম, দৈনিক জাগ্রত সিলেটের স্টাফ ফটোগ্রাফার এম সারওয়ার হোসেন সৌরভ প্রমূখ।