সিলেট মহানগর বিএনপির’র ২৭ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

সিলেট মহানগর বিএনপির’র ২৭ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মহানগর বিএনপির আহŸায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ভাতালিয়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী সভা সঞ্চালনা করেন।

মহানগর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আফজল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহŸায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, রোকসানা বেগম শাহনাজ ও নজিবুর রহমান নজিব, সদস্য জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আতিকুর রহমান সাবু, মাহব্বু কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, শামীম মজুমদার, মতিউল বারী খোর্শেদ, আবুল কালাম, নাজমুল ইসলাম, সৈয়দ সাফেক মাহব্বু প্রমুখ।

সভায়  দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট