১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১
তিন দেশে ১৫ দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৩১ অক্টোবর) সকালে স্কটল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
সফরকালে আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’ এ প্রধানমন্ত্রী অংশ নেবেন প্রধানমন্ত্রী।
জলবায়ু সম্মেলন শেষে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
আগামী ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনিসেফ বঙ্গবন্ধুর নামে অ্যাওয়ার্ড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স’ প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফর শেষে আগামী ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D