২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী ফ্যাসিবাদী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তারা জনকল্যাণের বিপরীতে জনদুর্ভোগ সৃষ্টিতে লিপ্ত রয়েছে। উন্নয়নের ধোয়া তুলে তারা লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে। মানুষের আয়রোজগার না বাড়লেও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চলছেই। মানুষ ঠিকমতো দু মুঠো ভাত খেতে পারছেনা। তারা মানুষকে ভাতের বদলে উন্নয়ন খাওয়াতে চায়। এভাবে কোন দেশ চলতে পারেনা। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। জাতীয়তাবাদী শক্তির ঐক্যই আওয়ামীলীগের চুড়ান্ত পতন নিশ্চিত করতে পারবে। তিনি শুক্রবার রাতে সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন বিএনপির আহবায়ক গউস উদ্দিন পাখি’র সভাপতিত্বে ও হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গউস উদ্দিন পাখি’কে সভাপতি, জাকেল মেম্বারকে সিনিয়র সহ-সভাপতি, বদরুল ইসলাম আজাদকে সাধারণ সম্পাদক, খোর্শেদ আলম খুশিকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও তাহির আলীকে সাংগঠনিক সম্পাদক করে খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এরমধ্যে ৯টি ওয়ার্ড নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে সাংগঠনিক সম্পাদক পদে তাহির আলী নির্বাচিত হন।
কাউন্সিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী ও আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ.কে.এম তারেক কালাম। বক্তব্য রাখেন, বিএনপি নেতা শহীদ আহমদ চেয়ারম্যান, সেলিম আহমদ, আ.ফ.ম কামাল, আল মামুন খান, আব্দুল মালেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, বিএনপি নেতা আব্দুর রহিম বাবুল, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, ফয়জুর রহমান ফয়েজ, জসিম উদ্দিন, সাঈদুর রহমান সাঈদ, এনামুল হক কুটি, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, সাইফুল ইসলাম, আব্দুল মালেক, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এস.এম পলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আফসর খান, জাহাঙ্গীর মিয়া,
সদর উপজেলার সদস্য আব্দুল মুহিত জাবেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবীর চৌধুরী সুহেল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু কাশেম মোঃ সুহেল, সদস্য সচিব রাফিয়ান আহমদ সবুজ, যুগ্ম-আহবায়ক শিপন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম, শরীফ উদ্দিন, একরাম হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইমদাদুল হক ইমু প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D