মানুষের শেষ ভালবাসায় সমাহিত হলেন হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি ইলিয়াস

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

মানুষের শেষ ভালবাসায় সমাহিত হলেন হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি ইলিয়াস

হাজার হাজার মানুষের ভালবাসায় হবিগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি, রিচি ইউনিয়ন চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াস এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে দল-মত নির্বিশেষে  হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বিএনপি’র দলীয় নেতাকর্মী সজন ও শুভাকাঙ্খীরা কোনভাবেই মেনে নিতে পারছিলেন না মিয়া মোহাম্মদ ইলিয়াস এর অকাল মৃত্যু মৃত্যু।
জানা যায়, মিয়া মোহাম্মদ ইলিয়াছ জীবনদশায় হবিগঞ্জ সদর উপজেলার ২ নং রিচি ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি ছিলেন।
এ ছাড়াও তিনি ছিলেন সফল একজন ব্যবসায়ী, হবিগঞ্জ টু ঢাকা, হবিগঞ্জ টু চট্টগ্রাম দিগন্ত বাস সার্ভিস এর মালিক। মিয়া মোহাম্মদ ইলিয়াস এর অকাল মৃত্যুতে রিচি ইউনিয়নবাসী ও হবিগঞ্জ জেলা বিএনপি’র মধ্যে শোকের ছায়া নেমে আসে।

গত বুধবার ২৭ অক্টোবর বিকাল ৩ টা ৪৫ মিনিটের সময় হঠাৎ মিয়া মোহাম্মদ ইলিয়াছ অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন হবিগঞ্জ চাঁদের হাসি হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সেখানের কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চেকআপ শেষে ইলিয়াসকে মৃত বলে ঘোষণা করেন। তবে সাথে থাকা স্বজনদের ধারণা রোগীকে নিয়ে আসার সময় রাস্তায়ই তার মৃত্যু হয়।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট