মন্ত্রিপরিষদ সভায় প্রধানমন্ত্রী : ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ২ মাসের মধ্যে নিবন্ধন করতে হবে

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

মন্ত্রিপরিষদ সভায় প্রধানমন্ত্রী : ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ২ মাসের মধ্যে নিবন্ধন করতে হবে

Manual8 Ad Code

ই-কমার্স ব্যবসার সাথে জড়িতদের আগামী দুই মাসের মধ্যে নিবন্ধন করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন (নিবন্ধন) নেওয়ার এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংককে যুক্ত রাখার কথাও বলেন তিনি।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদ সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী রেজিস্ট্রেশনপ্রাপ্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নাম জনসাধারণের মধ্যে প্রচারের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। রেজিস্ট্রেশনবিহীন কোন প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন না করতে প্রচারণা চালাবে সরকারের সংশ্লিষ্ট দফতর।

সভায় দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলে প্রধানমন্ত্রী বলেন, কোনও প্রতিষ্ঠান যেন ভুয়া তথ্য দিয়ে রেজিস্ট্রেশন না নিতে পারে। কেবিনেটে আলোচ্য সূচির বাইরে অনির্ধারিত আলোচনায় ই-কমার্সের বিষয়টি ওঠে আসে।

Manual3 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code