যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১

যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সিলেট সংবাদ ডেস্ক : যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল যুবদল, তা থেকে অনেক দূরে সরে গেছে বিএনপির এই সহযোগী সংগঠনটি। উদ্দেশ্য থেকে সরে যাওয়ার জন্য যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী (২৭ অক্টোবর) লগ্নে এসে বর্তমান কমিটিকে দায়ী করছেন সংগঠনটির পদপ্রত্যাশী ও সাবেক নেতারা। কণ্ঠে হতাশার সুর এনে তারা বলছেন, বর্তমান কমিটির নেতারা গত পাচ বছরের পুরো সময়ে যুব সমাজের উন্নয়নে তেমন কোনও কর্মসূচি হাতে নেননি। গড়ে তুলতে পারেননি আদর্শবান নেতৃত্বও। এমনকি পূর্ণাঙ্গ কমিটি পর্যন্ত গঠনেও তারা ব্যর্থ হয়েছেন। বর্তমানেও সেই গ্লানি থেকে বের হতে পারেনি যুবদল।


বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। ১৯৭৮ সালের এই দিনে যুবদল প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।

গতকাল মঙ্গলবার যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট