১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১
করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনেও সংখ্যাটি ছিল একই। আজ পর্যন্ত দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮২৩ জনের।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ২৭৫ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৮৫ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৪৯ শতাংশ। সুস্থ হয়েছেন আরও ৩৮৬ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D