২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১
সত্যিকার পরিবেশ তৈরী হলে বিএনপি নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলেআওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে বিএনপি যাবে না । এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
রোববার সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশে তো নির্বাচনের কোনো পরিস্থিতি, পরিবেশ নেই। এখানে অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা নির্বাচন নির্বাচন খেলা করে গত দুটি টার্ম জোর করে ক্ষমতায় আছে। আমরা তখনই নির্বাচনে অংশগ্রহণ করবো, যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে।”
বিএনপি মহাসচিব বলেন, “আমরা পরিষ্কারভাবে বলেছি যে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্যই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার, তার অধীনে একটি নতুন নির্বাচনে নির্বাচন কমিশনের পরিচালনায় আমরা অবশ্যই অংশগ্রহণ করবো। সেজন্যই আমরা আন্দোলন করছি।”
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সাবেক সভাপতি আবুল কাহের শামীম, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী ও মহানগর বিএনপির আহবায়ক আব্দুল জালালী পংকি সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী’সহ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার সকালে মির্জা ফখরুল বিমানযোগে সকালে সিলেটে পৌঁছান। সিলেটে মাজার জিয়ারত শেষে তিনি সাবেক হুইপ ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আসপিয়ার শোক সভায় যোগ দিতে সুনামগঞ্জ গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D