আজ সিলেট আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১

আজ সিলেট আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সিলেটে আসছেন আজ

আজ রোববার (২৪ অক্টোবর) সকাল আটটায় সিলেট আসবেন তিনি। সিলেটে তিনি হযরত শাহজালাল (রাঃ) ও শাহপরান (রাঃ) মাজার জিয়ারত করবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় আর কোন কর্মসূচিতে অংশ নেবেন কি না-এ বিষয়ে জানা যায়নি।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মহানগন বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় মহাসচিবের সিলেট আগমনের বিষয়টি  নিশ্চিত করেছেন।

এ উপলক্ষে আজ রবিবার (২৪ অক্টোবর) সকাল আটটায় হযরত শাহজালাল (রাঃ) মাজার প্রাঙ্গনে সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল কাইযুম জালালী পংকী এবং সদস্য সচিব  মিফতাহ্ সিদ্দিকী।