১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২১
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন এর ২৬ নম্বর ওয়ার্ড রুসুলবাগ পার্ক মাঠ জামে মসজিদে আজ ( ২০ অক্টোবর বুধবার -) রাত বাদ এশা নামাজের পর কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিকের উদ্যোগে বিশ্ব নবী সাঃ এর জীবন ও কর্মময় আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
[ ডিএসসিসি -] ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং নিউজ পোর্টাল বাংলা পোস্ট বিডিনিউজ এর উপদেষ্টা আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে প্রিয় নবির (সা.) আদর্শ অনুসরণের বিকল্প নেই। মহানবির আদর্শ হুবহু অনুসরণ না করার কারণে পৃথিবীতে আজ এতো অশান্তি। সন্ত্রাস-জঙ্গিবাদের উপস্থিতিও একারণে। আর মহানবির আদর্শ বাদ দিয়ে তার নামে বিকৃত ইসলাম প্রচার করা হচ্ছে। এ কারণে পথভ্রষ্ট হচ্ছে মানুষ।
মানিক আরও বলেন, সমাজে শান্তি ফিরিয়ে আনতে প্রিয় হাবিবের অনুসরণ যথেষ্ট। কারণ এই পৃথিবীতে শান্তি-সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন হযরত মোহাম্মদ (সা.)। তাই সবকিছুতে তার জীবনাদর্শ অনুসরণ করতে হবে। তাহলে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠিত হবে। জঙ্গিবাদ-সন্ত্রাসের কবর রচনা হবে এবং দুনিয়া-আখেরাতে সফল হওয়া যাবে।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে ২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মুসুল্লিগণ উপস্থিত ছিলেন । মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়,। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমুলক কাজের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D