জার্মানি ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

জার্মানি ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

জার্মানি ও যুক্তরাজ্য সফর করতে আগামী শনিবার (৯ অক্টোবর) ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি।

আগামী ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে জার্মানি সফর। পরে ৪ দিনের সফরে লন্ডনে যাবেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সী জালাল উদ্দিন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সী জালাল উদ্দিন জানান, রাষ্ট্রপতি আগামী ৯ অক্টোবর জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ১৭ অক্টোবর পর্যন্ত জার্মানি ও সেখান থেকে লন্ডনে গিয়ে চারদিন অবস্থান করবেন।

প্রায় ২ সপ্তাহের সফর শেষে আগামী ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলেও তিনি জানান।


এই মুহুর্তের খবর জানতে সিলেট সংবাদ পড়ুন
www.sylhetsangbad.com


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট