১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১
লামাকাজী এম এ খান সেতু থেকে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের নামফলক খুলে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
তিনি এক বিবৃতিতে বলেন, সভ্যতার ইতিহাসে এমন কিছু মানুষের সন্ধান পাওয়া যায় যারা তাদের মহান কীর্তি দিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে গেছেন অনেক দূর। মহান কীর্তি যেমন বিলীন হয় না, তেমনি মহান পুরুষদের স্মৃতিও চিরকাল জাগরুক থাকে মানুষের অন্তরে। রিয়ার এডমিরাল মাহবুব আলী খান ছিলেন সে রকমই একজন সৎ, কর্মঠ, দেশপ্রেমিক মহান পুরুষ। যতদিন জীবিত ছিলেন দেশের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানুষের প্রতি অকুন্ঠ ভালবাসা তাঁর পারিপার্শ্বিক জগৎকে উজ্জ্বল আলোকময় করে তুলেছিল। অমায়িক ব্যবহার, গভীর জ্ঞান ও প্রশ্নাতীত সততায় তাঁর আভিজাত্যই উদ্ভাসিত হতো বার বার। সেতু থেকে নাম মুছে দিলেও সিলেটবাসীর হৃদয় থেকে রিয়ার অ্যাডমিরাল এম এ খানের নাম মুছে ফেলা যাবে না। তিনি সিলেটের আমজনতার হৃদয়ে অবস্থান করছেন। আর সেই মানুষটির নাম একটা সেতু থেকে মুছে দিলেই কি মানুষের হৃদয় থেকে এম.এ খানের নাম মুছে ফেলা যাবে?
ব্যারিস্টার এম.এ সালাম অবিলম্বে লামাকাজী সেতুতে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের নামফলক পুনঃ স্থাপনের জোর দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D