আবারও বন্ধ ইভ্যালির অফিস

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

আবারও বন্ধ ইভ্যালির অফিস

Manual2 Ad Code

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মো. রাসেল এবং চেয়ারম্যান (তার স্ত্রী) শামীমা নাসরিন গ্রেফতারের পর ফের বন্ধ হলো প্রতিষ্ঠানটির অফিস। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইভ্যালির ফেসবুক পেজ থেকে ইভ্যালি অফিস কার্যক্রম সংক্রান্ত একটি জরুরি নোটিশ দেওয়া হয়।

Manual7 Ad Code

এই নোটিশে বলা হয়, “সম্মানিত গ্রাহক এবং সেলার, আপনাদের জন্যই আমাদের সকল আয়োজন। আর তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায়, আপনাদের সর্বোচ্চ সেবা দেয়ার লক্ষ্যে, ১৮ সেপ্টেম্বর ২০২১ রোজ শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ইভ্যালি এমপ্লয়িগণ নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করবেন। ‘হোম অফিস’ পদ্ধতিতে ইভ্যালির সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান থাকবে।

Manual7 Ad Code

আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। ইভ্যালির উপর আস্থা রাখুন, পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।”

Manual1 Ad Code

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‍্যাব।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে দুজনের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।


 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code