গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু

Manual8 Ad Code

গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সিলেট”সহ সারাদেশে আজ সকাল ৯টায় এ কার্যক্রম শুরু হয়।

Manual6 Ad Code

করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় আগস্টে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ প্রদান করা হচ্ছে।

Manual5 Ad Code

টিকা গ্রহণকারীরা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে নিতে হচ্ছে। টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হচ্ছে।

এদিকে, করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরুর সময় সকাল ৯টা হলেও সিলেটের বিভিন্ন কেন্দ্রে তার আগেই টিকা প্রত্যাশীরা ভিড় জমাতে থাকেন। সকাল ৯টার মধ্যেই অনেক কেন্দ্রে দীর্ঘ সারি দেখা যায়। এসব টিকা প্রত্যাশীদের অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেকে মুখে মাস্ক না পরেই গাদাগাদি করে দাঁড়াতে দেখা যায় তাঁদের।

এর আগে গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে কভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ প্রদানের লক্ষ্যে একটি ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেওয়া হয়।

Manual4 Ad Code


 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code