দেশে করোনায় আরো ৬৫ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

দেশে করোনায় আরো ৬৫ জনের মৃত্যু

Manual6 Ad Code

করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরো ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৬২৮ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনে।

Manual1 Ad Code

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনায় রোববার ৭০, শনিবার ৬১, শুক্রবার ৭০, বৃহস্পতিবার ৮৮, বুধবার ৭৯ ও মঙ্গলবার ৮৬ জনের মৃত্যু হয়।

দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হলো ২৬ হাজার ৬২৮ জনের।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ২৭ হাজার ৫৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।

Manual4 Ad Code

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। কিন্তু এবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

Manual1 Ad Code

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০-এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০-এর নিচে নেমে আসে। এরপর থেকে আজ (৪ সেপ্টেম্বর) টানা ৮ দিন ধরে মৃত্যু ১০০-এর নিচে রয়েছে।

Manual3 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code