২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬
মৌলভীবাজার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মানবিক কারণে রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে আশ্রয় ও চিকিৎসা দেয়া হচ্ছে।
Manual6 Ad Codeতিনি বলেন, নিপীড়ন ও নির্যাতনের কারণের রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। মায়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের সে দেশে ফেরৎ পাঠানো হবে।
মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার নবনির্মিত থানা ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
Manual6 Ad Codeপুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম প্রমুখ।
এর এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে তিনি বড়লেখা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
Manual1 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D